ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৪ ফেব্রুয়ারি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৪,  12:50 PM

news image

রাষ্ট্রদ্রোহের অভিযোগসহ ১১টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। রোববার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির কথা ছিল। এদিন অসুস্থতাজনিত কারণে খালেদা জিয়া আদালতে হাজির হননি। তার আইনজীবী সময়ের আবেদন করলে আদালতের বিচারক মো. আছাদুজ্জামান তা মঞ্জুর করে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, পাঁচ মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে গুলশানের বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। এর আগে, গত ৯ আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি মেলেনি। এমন পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকার এভারকেয়ার হাসপাতালে এনে খালেদা জিয়ার লিভার সিরোসিস আক্রান্ত রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম