ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের কর আদায় না বাড়িয়ে পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে: গভর্নর ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে হাসনাতের প্রতিক্রিয়া দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত নাটোরে বসতঘরে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে ৫ দিনের জন্য ৬৫৭ বিচারক নিয়োগ বিশ্বকাপে ভারতে সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত

খালেদা জিয়ার কবর জিয়ারতে এসে অঝোরে কান্না

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৬,  2:50 PM

news image

লাখ লাখ মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এখনো শোকে মুহ্যমান দেশের মানুষ। প্রিয় মানুষটি চিরবিদায় নিলেও তার জিয়ারত করতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবারও (১ জানুয়ারি) সদ্যপ্রয়াত খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন বেশকিছু মানুষ। তবে তারা ভেতরে ঢুকতে পারেননি। বাধ্য হয়ে বিজয় সরণিতে ব্যারিকেডের সামনেই মোনাজাত শুরু করেন এক ব্যক্তি, অঝোরে কান্না করতে থাকেন তিনি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বিজয় সরণি এলাকায় এমন দৃশ্য দেখা যায়। যদিও ১১টার পর বিজয় সরণির ব্যারিকেড সরিয়ে ফেলা হয় এবং কবরের কাছাকাছি সড়ক (বেইলি ব্রিজ) পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হয়। এদিন দেখা যায়, সকাল থেকেই দুই-একজন করে কবর জিয়ারত করতে আসতে থাকেন। তাদের মধ্যে কেউ বিএনপির নেতাকর্মী আবার কেউ একেবারেই সাধারণ মানুষ। তারা এসেছেন খালেদা জিয়ার প্রতি শেষ ভালোবাসাটুকু অর্পণ করতে। মবিনুল ইসলাম নামের একজন এসেছেন ফেনী থেকে। তিনি জাগো নিউজকে বলেন, আমি কোনো দল করি না। কিন্তু বেগম জিয়াকে আমার সবসময়ই ভালো লাগে। তার দেশ শাসনের সময়গুলো আমার মতে সোনালী সময়। এজন্যই ছুটে এসেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম