ঢাকা ২১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন গাজী নজরুল ইসলাম মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বর্ণের দুলের লোভে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত ভারতে প্রথমবার ৪-৬০ বছর বয়সীদের জন্য ডেঙ্গু টিকার অনুমোদন সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩ ককরোচ পার্টির বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি: আহত ১১৮ পুলিশ, আটক ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে আন্তঃশিক্ষা বোর্ডের ৫ নির্দেশনা

খালেদা জিয়াকে বিদেশে যেতে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৩,  2:10 PM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে যেতে না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।  আজ বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খসরু বলেন, ‘উন্নত চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে যারা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে দায়ভার বহন করতে হবে।’ মঙ্গলবার রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার জ্বর কমেছে। তবে শারীরিক অবস্থা আগের মতোই। অ্যান্টিবায়োটিক প্রয়োগের মাধ্যমে অন্যান্য জটিলতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা। তার ফুসফুসে পানি জমেছে স্বাস্থ্যের অবনতি হয়েছে। মেডিকেল বোর্ডের আরেক সদস্য জানান, প্রতিদিনই খালেদা জিয়ার স্বাস্থ্যের একাধিক পরীক্ষা-নিরীক্ষা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। লিভারের মতো জটিল সমস্যার শতভাগ চিকিৎসা এদেশে সম্ভব নয়। এরপরও বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। রক্তের হিমোগ্লোবিন, প্রেসার, ডায়বেটিসসহ স্বাস্থ্যের প্রায় সবক’টি প্যারামিটারই ওঠানামা করছে। অ্যান্টিবায়োটিক দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এ পর্যন্ত যেসব টেস্টের ফলাফল এসেছে, কয়েকটিতে বোর্ড উদ্বিগ্ন। খালেদা জিয়াকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। গত ৮ আগস্ট সন্ধ্যায় খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। হাসপাতালে তার সঙ্গে আছেন গৃহপরিচারিকা ফাতেমা আক্তার ও স্টাফ রূপা। মাসুদ নামের নিরাপত্তারক্ষী গুলশানের বাসা ফিরোজা থেকে খাবার নিয়মিত হাসপাতালে পৌঁছে দিচ্ছেন বলে জানা গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম