ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২১,  3:47 PM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে করা আবেদনের পরিপেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা অবশ্যই মানবিক, কেউ মারা যাক সেটা আমরা কখনোই চাই না। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সচিবালয়ে দলের চেয়ারপারসনের চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করতে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় মন্ত্রী তাদেরকে এসব কথা বলেন।

প্রধামন্ত্রীর শেখ হাসিনার মানবিকতার কোনো কমতি নেই উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।  সরকার মানবিকতা দেখাতে চায় তবে তা অবশ্যই আইনের মধ্যে থেকেই করতে হবে। স্মারকলিপি পর্যালোচনা করে পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা হবে। আলোচনায় খালেদা জিয়াকে বিদেশে নিতে আইনগত কোনো বাধা নেই এমন দাবি করে আইনমন্ত্রীকে বিএনপির আইনজীবীরা স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবি, দণ্ডবিধির ৪০১ ধারা মোতাবেক খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পারে সরকার। এর আগে সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দলের আইনজীবীদের একটি প্রতিনিধি দল দেখা করার কথা জানান দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি আরও বলেন, দুপুর দেড়টায় সচিবালয়ে যাবেন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এ এম মাহবুব আহমেদ খোকন, অ্যাডভোকেট মো. রুহুল কদ্দুস কাজল, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট ফজলুর রহমান, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, আবেদ রেজা, মো. আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, ওমর ফারুক ফারকীর উপস্থিত থাকার কথা রয়েছে। শায়রুল কবির আরও বলেন, বৈঠকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম