ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে নয়াপল্টনে সমাবেশ চলছে

#

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২৩,  3:31 PM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশ করছে দলটি। আজ সোমবার দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশকে কেন্দ্র করে দুপুর ১টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে শতশত নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন। আসছেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। তারা দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টনে এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম