ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

খালেদার বিদেশে চিকিৎসার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর, ২০২১,  2:49 PM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার কোনো সুযোগ আইনে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। রোববার (৫ ডিসেম্বর) আইনজীবীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে করা আবেদনের পরিপেক্ষিতে আইনমন্ত্রী বলেছিলেন, আমরা অবশ্যই মানবিক, কেউ মারা যাক সেটা আমরা কখনোই চাই না। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। চেয়ারপারসনের চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করতে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় মন্ত্রী তাদের এসব কথা বলেন। এদিকে আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে তার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ হয়েছে। সকাল থেকেই শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতারা মিছিল নিয়ে সমাবেশে আসেন। এ সময় শ্রমিক দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন। এ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদির ভূঁইয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম