ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

খালেদার জন্য বিদেশ থেকে ডাক্তার আনার সুযোগ রয়েছে: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২১,  3:23 PM

news image

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিএনপি যদি বিদেশ থেকে বড় বড় ডাক্তার আনতে চায়, আনতে পারে। সে ক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (২০ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা মিলনায়তনে ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মানবিকতার দৃষ্টান্ত হিসেবে আইনে যা করা সম্ভব খালেদা জিয়ার জন্য তা করা হয়েছে।

ভুলে গেলে চলবে না দেশের আদালত দ্বারা তিনি সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধা দেওয়া দরকার তা দেওয়া হয়েছে। বিএনপিকে এটাও মনে রাখতে হবে দেশের আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না। বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, ইউপি নির্বাচনে আখাউড়ায় কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হবে না। যার যে পদে ইচ্ছা নির্বাচন করতে পারবে। তবে জনসমর্থনের ভিত্তিতে নির্বাচন করবেন। মনে রাখবেন ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তাই দলীয় প্রতীক ছাড়া নির্বাচন দেওয়া হয়েছে। নির্বাচনে কারচুপির কোনো সুযোগ দেওয়া হবে না। নির্বাচনকে কেন্দ্র কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র তাকজিল খলিজা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, সেলিম ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদ সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম