ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

খালেদাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২১,  3:47 PM

news image

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেওয়ার আইনগত সুযোগ নেই। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আইনমন্ত্রী এ কথা বলেন। বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির দাবি জানানোর পরিপ্রেক্ষিতে এ কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত করে জামিন দেওয়া হয়েছে। এই ৪০১ ধারায় কোনো বিষয়ে নিষ্পত্তির পর আবার সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। আমি আইন মোতাবেক বলছি। আইনমন্ত্রী আরও বলেন, বিষয়টি আমি আগেও বলেছি, পুরোনো কথাই বলছি। আইন মোতাবেক অত্যন্ত পরিষ্কার মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে। যদিও তিনি সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের আইনে এর বাইরে আর কিছু নেই। উনারা বলছেন কিন্তু উনারা আইন দেখাতে পারবেন না। তাই আবেদন বিবেচনার প্রশ্নও নেই। তিনি আরও বলেন, খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাতে তারা সন্তোষ্ট হোন আর না হোন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম