ঢাকা ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

খালি লঞ্চ-ফেরি-স্পীডবোট এনে যাত্রী ও যানবাহনের চাপ সামাল দেয়া হচ্ছে বাংলাবাজার ঘাটে

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মে, ২০২২,  4:11 PM

news image

শনিবার  থেকেই বাংলাবাজার ঘাটে কর্মস্থলমুখী যানবাহন ও যাত্রীদের উপচেপড়া ভীড় পড়েছে। পরিস্থিতি সামাল দিতে শিমুলিয়া থেকে খালি লঞ্চ-ফেরি-স্পীডবোট এনে চাপ সামাল দেয়া হচ্ছে। মাত্র ৫টি ফেরি দিয়ে পারাপার করায় বাংলাবাজার ফেরি ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। এছাড়াও মটরসাইকেলের দীর্ঘ লাইন পড়েছে সকাল থেকেই। দক্ষিনাঞ্চল থেকে ছেড়ে আসা প্রতিটি যানবাহনেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। সরেজমিন জানা যায়, ঈদ শেষে শনিবার সকাল থেকেই শিমুলীয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভীড় শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে ভীড় আরো বৃদ্ধি পায়। বিভিন্ন যানবাহনে দক্ষিনাঞ্চলের জেলাগুলো থেকে যাত্রীরা বাংলাবাজার ঘাটে আসছেন। বাংলাবাজার ঘাট থেকে শিমুলীয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চ ও স্পীডবোট ছিল যাত্রীতে পরিপূর্ন। লোডমার্ক অনুযায়ী লঞ্চগুলো যাত্রী পারাপার করছে। যাত্রী চাপ সামাল দিতে শিমুলীয়া ঘাট থেকে খালি লঞ্চ, ফেরি ও স্পীডবোট বাংলাবাজার ঘাটে আনা হচ্ছে। এরুটে রোরো ফেরি এনায়েতপুরী, বেগম সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কেটাইপ ফেরি কুঞ্জলতা, ক্যামেলিয়াসহ মাত্র ৫ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করছে বিআইডব্লিউটিএ। ফেরিগুলোতে সাধারন যাত্রী, অ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন, কাঁচামালবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের চাপ বেশি থাকায় ৪ নং ঘাটটি শুধুমাত্র মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবহার করা হচ্ছে। ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ঘাটে আটকা পড়ে প্রচন্ড রোদে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাবসহ পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা বাহিনী দায়িত্ব পালন করছেন। এদিকে দক্ষিনাঞ্চল থেকে আসা যানবাহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে যাত্রীরা অভিযোগ করেন। শিমুলীয়া-বাংলাবাজার জোন লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাউর রহমান আতাহার বলেন, যাত্রী চাপ বেশি হওয়ায় শিমুলীয়া ঘাট থেকে খালি লঞ্চ বাংলাবাজার ঘাটে আনা হচ্ছে। বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট ম্যানেজার মো: সালাউদ্দিন বলেন, আজ সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। আমরা যাত্রী ও জরুরী যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছি। চাপ সামাল দিতে শিমুলীয়া ঘাট থেকে খালি ফেরি বাংলাবাজার ঘাটে আনা হচ্ছে। যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের প্রচন্ড চাপ থাকায় একটি ঘাট শুধুমাত্র মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবহার করা হচ্ছে। মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, দূর্ঘটনা এড়াতে লঞ্চে যাত্রী নিয়ন্ত্রনে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে। আজকে প্রচন্ড চাপ সামাল দিতে প্রশাসন, আইন শৃংখলা বাহিনী, বিআইডব্লিউটিএ, আনসার, ফায়ার সার্ভিসসহ একাধিক টিম কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম