ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

খালাস পাওয়ার ১৮ বছর পর জেলে যেতে হবে সেই ফারুককে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২২,  5:27 PM

news image

সিলেটের দুলাল হত্যা মামলার আসামি ফারুক মিয়া খালাস পাওয়ার ১৮ বছর পর জেলে যেতে হবে। একইসঙ্গে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বুধবার (১৫ জুন) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ফারুককে খালাস করে দেয়া হাইকোর্টের রায় বাতিল করেন। নিম্ন আদালতে ফারুকের মৃত্যুদণ্ডের রায় কমিয়ে যাবজ্জীবন করা হয়। তবে বহাল রাখা হয়েছে তার অর্থদণ্ড। ২০০০ সালের ৮ ডিসেম্বর সিলেটের বালাগঞ্জে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করা হয় দুলালকে। ২০০২ সালে সিলেটের আদালত ফারুককে মৃত্যুদণ্ড দেন। পরে ২০০৪ সালে মামলা প্রমাণের অভাবে তাকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়ই আজ বাতিল করেছে আপিল বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম