ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

খার্তুম ছাড়লেন চার শতাধিক বাংলাদেশি

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মে, ২০২৩,  9:39 PM

news image

সুদানে সামরিক বাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যকার চলমান সংঘাতে আটকে পড়া বাংলাদেশিদের সরিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে আটটি বাসে করে আরও ৪ শতাধিক বাংলাদেশিকে দেশটির রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে নেওয়া হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ৮টায় তাদের নিয়ে বাসগুলো রওনা দেয়। বিষয়টি নিশ্চিত করে খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, এখানে আরও চারটি বাস প্রস্তুত রয়েছে। আরও যেসব বাংলাদেশি আসছেন, তাদের নিয়ে বাসগুলো পরে রওনা দেবে। এদিকে এই সংঘাতের কারণে সুদানে থেকে ৮ লাখেরও বেশি মানুষ পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সামরিক ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম