ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৫,  1:59 PM

news image

খাগড়াছড়ির রামগড় উপজেলায় দুর্বৃত্তদের হাতে মা ও মেয়ে নৃশংসভাবে খুন হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার (২০ আগস্ট) দিবাগত গভীর রাতে সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমেনা বেগম (৯০) ও তার মেয়ে রায়হানা আক্তার (৪২)। স্থানীয়দের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময়ে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ঘটনার সময় ঘরে মা-মেয়ে ছাড়া আর কেউ ছিলেন না। স্থানীয়রা জানায়, পরিবারে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। হত্যার উদ্দেশ্য ও কারা জড়িত থাকতে পারে তা তদন্ত করে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম