ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

খাঁচাবন্দি বুবলী, ট্যাগলাইনে প্রিয়তমার বঞ্চনার গল্প

#

বিনোদন প্রতিবেদক

১২ জুন, ২০২৩,  5:05 PM

news image

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমা। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। এরই মধ্যে ছবিটির পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে অর্পা চরিত্রে অভিনয় করা বুবলীর দেখা মিলেছে একটা খাঁচার মাঝে। পোস্টারে দেখা গেল খাঁচায় বন্দি বুবলীকে। পরনে লাল রঙের স্লিভলেস ব্লাউজ আর সাদা শাড়ি। চোখে-মুখে মুচকি হাসির আভা। পোস্টারের ট্যাগ লাইন লেখা ‘এক প্রিয়তমার বঞ্চনার গল্প’। যদিও বুবলীর চোখে-মুখে বঞ্চনার কোনো বালাই ছিল না!  বুবলী বলেন, ‘এই ছবির পুরো জার্নিটা ছিল আমার জন্য বেশ রোমাঞ্চকর। আমরা মেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ, অনেক বেশি ভালোবাসা চাই, ভালোবাসতে চাই। যে মানুষটাকে ভালোবেসেছি তাকে আঁকড়ে ধরে থাকতে চাই। তাকে সম্মান দিয়ে তার বলা না বলা কথা, তার পাশে থাকা, জীবন সুন্দর করার গল্পটাই ‘প্রহেলিকা’র। এই ছবির সব থেকে বড় শক্তি এর গল্প। আশা করি, এটি দর্শকদের অনেক ভালো লাগবে।’ ছবিটির কাহিনি ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। এতে বুবলী ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান, শ্যামল জাকারিয়া প্রমুখ। ‘প্রহেলিকা’ প্রযোজনা করেছেন জামাল হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম