ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ক্ষেপণাস্ত্র পাঠাতে জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান পেন্টাগনের

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০২৪,  4:49 PM

news image

ওয়ালস্ট্রিটের প্রতিবেদন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন যে, মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য অপেক্ষা করা অন্য গ্রাহকদের সাথে চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দেয়া কঠিন ব্যাপার। আমেরিকা ইউক্রেনকে একটি অজ্ঞাতসংখ্যক এমজিএম-১৪০ আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম পাঠিয়েছে এবং কিয়েভ কয়েক মাস ধরে আরো ক্ষেপণাস্ত্র দেয়ার অনুরোধ করছে। সেইসাথে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানার অনুমতি চাইছে। পেন্টাগন অতিরিক্ত ক্ষেপণাস্ত্র পাঠাতে দ্বিধাগ্রস্ত ছিল। তারা বলছে, মস্কো এরইমধ্যে তার মূল্যবান লক্ষ্যবস্তুগুলোকে ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে নিয়ে গেছে। পাশাপাশি মার্কিন সেনাবাহিনীর মজুদে অল্প সংখ্যক এটিএসিএমএস রয়েছে। পেন্টাগন প্রধান বলেন, যেসব ক্রেতা আগে ক্ষেপণাস্ত্র অর্ডার করেছে তাদেরকে আগে সরবরাহ করার বাধ্যবাধকতা রয়েছে। তিনি ইউক্রেনে এটিএসিএমএস সরবরাহের অগ্রাধিকার দেয়ার জন্য জেলেনস্কির সাম্প্রতিক আবেদন প্রত্যাখ্যান করেছেন। অস্টিন জোর দিয়ে বলেন, বিদ্যমান অস্ত্র চুক্তি ভঙ্গ করলে অনেক প্রশ্নের জন্ম দেবে। -সূত্র : পার্সটুডে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম