ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৫,  8:10 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা রোববার রাতে রোকেয়া হলে নিয়মবহির্ভূতভাবে অবস্থানের অভিযোগে হল প্রশাসনের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন। সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এ তথ্য জানান। আবেদনপত্রে উমামা লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এক হলের ছাত্রী অন্য হলে অবস্থান করতে পারেন না। দীর্ঘদিন মানসিক ও শারীরিক চাপে থাকায় তিনি রোকেয়া হলে এক বান্ধবীর সাথে রাত ১০টার আগে প্রবেশ করেছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে, তিনি রাত দেড়টায় হলে প্রবেশ করেছেন—যা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর। নিয়ম ভঙ্গ করে হলে অবস্থান করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন, কোনো প্রকার নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে তিনি হলে যাননি। রাত সাড়ে তিনটার দিকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি জানতে পেরে তিনি নিজেই হল প্রাধ্যক্ষকে ফোন করে নিয়ম ভঙ্গের দায় স্বীকার করেন। আবেদনপত্রে উমামা ছাত্রীদের যাতায়াত সহজ করতে বিশেষ অনুমতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয় বা হলের পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এক হলের শিক্ষার্থীকে অন্য হলে প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধও জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো ছাত্রী নিজের হল ছাড়া অন্য হলে প্রবেশ করতে পারেন না। এমনকি বৈধ পরিচয়পত্র থাকলেও নয়। এছাড়া রাত ১০টার পর হলে প্রবেশ নিষিদ্ধ, তবে বিশেষ পরিস্থিতিতে অনুমতি নিয়ে রাত ১২টার মধ্যে প্রবেশ করা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম