ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২৬,  7:14 PM

news image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। পরিবারের প্রধান নারী পাবেন এ-কার্ড। একইসঙ্গে দেওয়া হবে কৃষক কার্ড। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে ‘দ্যা প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। তিনি বলেন, সত্যিকারের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারলে জবাবদিহিতার মধ্যে রাখতে পারে নাগরিকরা। শহরের উন্নয়ন বা পরিচ্ছন্ন রাখার জন্যও গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন। তারেক রহমান জানান, বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করবে বিএনপি। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা বলেন তারেক রহমান। দেশের আনাচে কানাচে ঘুরে এবং গত ১৭ বছর সময় জুড়ে দেশকে নিয়ে ভাবনা থেকেই এসব পরিকল্পনার কথা ভেবেছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম