ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

ক্ষমতাচ্যুত হওয়ার পরই আটক পেরুর প্রেসিডেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২২,  5:34 PM

news image

অভিসংশনের মাধ্যমে আইনপ্রণেতারা ক্ষমতাচ্যুত করেছেন লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাসিলোকে। এরপরই ‘অভ্যুত্থান চেষ্টার’ অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সিএনএন ও রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। পেদ্রো কাসিলোকে সরানোর পরে পেরুর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তে। এই দায়িত্ব নেয়ার মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। আগামী ২০২৬ সাল পর্যন্ত বোলোয়ার্তে দায়িত্ব পালন করবেন। পেরুর সংসদের আইনপ্রণেতারা আগেই পেদ্রো কাসিলোর বিরুদ্ধে অভিসংশনের প্রস্তাব দেন। এ নিয়ে ভোট হওয়ার কথা থাকলেও নিজেকে রক্ষা করার জন্য সংসদ ভেঙে দেয়ার চেষ্টা করেন সদ্য সাবেক প্রেসিডেন্ট। পেদ্রো কাসিলো ক্ষমতাচ্যুত হওয়ার কিছুক্ষণ আগে ডিক্রি জারি করে দেশ শাসনের কথা বলেন। টেলিভিশনে দেয়া ভাষণে জানান, সংসদ অস্থায়ীভাবে ভেঙে দেবেন। দেশে ডিক্রির মাধ্যমে শাসনভার পরিচালনা করা হবে এবং নতুন নির্বাচনের আয়োজন করা হবে। তার এই ঘোষণাকে সুস্পষ্ট অভ্যুত্থান উল্লেখ করে নিজের ও বিরোধী দলের সদস্যরা। এর কয়েকদিন আগেই আবার পেদ্রো বিভারবিভাগ ঢেলে সাজানোর ঘোষণা দেন। এ কারণে মন্ত্রিপরিষদের সদস্যরা ক্ষুব্ধ হন। কেননা, তারা পেদ্রোর বিরুদ্ধে উঠা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্ত করছিল। ফলে একে একে তারা সবাই পদত্যাগ করেন। এদিকে এসবের পরও ফেঁসে যান তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পরই আটক করা হয় তাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম