ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায় বিএনপি: আখতার

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২৬,  3:53 PM

news image

বিএনপি ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায় উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়, সেটিকে ক্ষমতার দৃষ্টিতে দেখার মানসিকতা থেকে তারা এখনও বের হয়ে আসতে পারেনি। রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আখতার বলেন, বিএনপি বারবার ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে কথা বলছে। কিন্তু আমরা যখন ঐকমত্য কমিশনে আলোচনা করেছিলাম, তখন ‘নোট অব ডিসেন্ট’-এর অর্থ ছিল— আমরা মূল সিদ্ধান্ত মেনে নিলাম, আর যার ভিন্ন মত আছে তিনি সেই মতটি উল্লেখ করে রাখলেন। এখানে ‘নোট অব ডিসেন্ট’ মূল বিষয় নয়; মূল বিষয় হলো, রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশন যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো কার্যকর হবে। তিনি আরও বলেন, গণভোট হয়ে যাওয়ার পর বিএনপি কোনো বিষয়ে রাজি বা রাজি নয়— সেটি আর মুখ্য বিষয় হতে পারে না। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণভোট হয়ে যাওয়ার পর আগে কী বলা হয়েছিল, তা খুঁজতে যাওয়া মানে জনগণের রায়কে প্রত্যাখ্যান করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম