ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

ক্রিকেটার বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

#

ক্রীড়া প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২৫,  12:20 PM

news image

বিপিএল ঘিরে ক্রমেই বাড়ছে ফিক্সিংয়ের অভিযোগ, আর এবার সন্দেহের কেন্দ্রবিন্দুতে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়। স্পট ফিক্সিং সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলমান থাকায় আপাতত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও এখনও কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তবে বিসিবির দুর্নীতি দমন বিভাগ সতর্কতামূলক এই সিদ্ধান্ত নিয়েছে। চলতি বিপিএলে শুরুর দিক থেকেই রাজশাহীর কিছু ম্যাচ নিয়ে সন্দেহের দানা বাঁধে। বিশেষ করে এনামুল হকের কিছু পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠে। বিসিবির দুর্নীতি দমন ইউনিট বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করলে একাধিক ক্রিকেটারের নাম সামনে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এনামুল হকের বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তিনি দেশ ছাড়তে না পারেন। তবে সেই কর্মকর্তা জানান, এটি আপাতত সতর্কতামূলক ব্যবস্থা। যদি তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তদন্তে উঠে এসেছে, শুধু এনামুল হক বিজয় নন, দুর্বার রাজশাহীর আরও কয়েকজন খেলোয়াড় স্পট ফিক্সিংয়ের সন্দেহের তালিকায় আছেন। শুধু রাজশাহীই নয়, অন্য আরও তিনটি দলের কিছু ক্রিকেটার ও কর্মকর্তার ওপর নজরদারি করছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। উল্লেখ্য, মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। তবে হঠাৎ করেই তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক ঘোষণা করা হয়। এখন তদন্তের ফলাফলই বলে দেবে, এই বিতর্কের আসল সত্য কী!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম