ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ রাজশাহী থেকে সকল রুটে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ব্ল্যাকআউটের ঝুঁকিতে জাতীয় গ্রিড

ক্রিকেটার নাসুমকে চড় : হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বিসিবিকে আইনি নোটিশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৩,  2:12 PM

news image

বিশ্বকাপ চলাকালীন জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে  চড় মারার ঘটনার তদন্ত চেয়ে বিসিবি সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার (৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ডাকযোগে ও ই-মেইলে এই  নোটিশটি পাঠান ব্যারিস্টার আশরাফ রহমান। নোটিশে দোষ প্রমাণ হলে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে বিসিবিকে। সেই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বকাপ চলাকালীন সময়ে ১২ অক্টোবর ভারতে অবস্থানকালে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরুসিংহে ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।’ আশরাফ রহমান আরও বলেন, ‘যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম