ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম: একদিনে ৯ শিশুর মৃত্যু, বেশি মৃত্যু ঢাকায় দেশে ১০০০-৫০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন ওয়াসার পানি নিয়ে অসন্তোষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকাসহ সারাদেশে কালবৈশাখী ঝড়ের শঙ্কা দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণগাঁও ও নন্দীপাড়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রাশ প্রোগ্রাম বাতিল, এনআইডি আবেদনে ফের সুযোগ

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৫,  10:55 AM

news image

গত ছয় মাসে ক্রাশ প্রোগ্রামে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন বাতিল হয়েছে, তাদের ফের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ আগস্ট পর্যন্ত পুনরায় সুযোগ পাবেন তারা। রবিবার (২০ জুলাই) মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনাটি পাঠিয়েছেন এনআইডি শাখার সহকারী পরিচালক মোহা. সরওয়ার হোসেন। নির্দেশনায় বলা হয়েছে- জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনসমূহ নিষ্পত্তির জন্য গত ২৯ ডিসেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হয়। ওই প্রোগ্রাম প্রয়োজনীয় দলিলাদি চাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারা; যথাযথভাবে আবেদন দাখিল না করা/অসম্পূর্ণ আবেদন; চাহিত সংশোধন দাখিলকৃত দলিলাদির সাথে অসংগতিপূর্ণ হওয়া; সাক্ষাৎকারে ডাকার পর যথাসময়ে উপস্থিত না হওয়া/অনুপস্থিত থাকার কারণে সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তির আবেদন বাতিল করা হয়। আরও বলা হয়- ওইভাবে নিষ্পত্তিকৃত আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কমকর্তার সিদ্ধান্ত প্রতিফলিত না হওয়ায়, সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তি পুনরায় আবেদন করলে, সেটি পরবর্তী উচ্চতর ধাপ হিসেবে ক্যাটাগরিভুক্ত না করে পূর্বের ক্যাটাগরিতে (যে ক্যাটাগরি হতে বাতিল করা হয়েছে) নির্ধারণ করে নিষ্পত্তি করতে হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ প্রক্রিয়া অনুসরণ করে ক্যাটাগরি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এদিকে, ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ক্রাশ প্রোগ্রামে নয় লাখের মতো আবেদন নিষ্পত্তি করেছেন মাঠ কর্মকর্তারা। এদের মধ্যে অনেকেই ফের আবেদনের সুযোগটি পাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম