ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

ক্যুইবেকে আবারও লকডাউন

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২১,  2:20 PM

news image

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তারকে রোধে কানাডার ক্যুইবেক প্রদেশে স্কুল, বার, জিম এবং সিনেমা থিয়েটার বন্ধ করে দিয়েছে কানাডার ক্যুইবেকের জনস্বাস্থ্য কর্মকর্তারা। ২০ ডিসেম্বর সোমবার বিকাল ৫টা থেকে এ লকডাউন কার্যকর হচ্ছে। কুইবেকে ২০ ডিসেম্বর সোমবার করোনাভাইরাসের রিপোর্টে বলা হয়েছে যে, গত ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড পরিমাণ অর্থাৎ ৪,৫৭১ টি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তির সংখ্যা ২১টি বেড়েছে।

২০ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ক্যুইবেকের স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান দুবে বলেন, মহামারী সংক্রান্ত পরিস্থিতি বর্তমানে গুরুতর। কমিউনিটির মধ্যে দ্রুত বিস্তারও আশঙ্কাজনক।বর্তমানে দ্রুত বিস্তারকারী ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে প্রতি দু’দিনে এর বিস্তার দ্বিগুণ হচ্ছে বলে মনে হচ্ছে। সরকারকে স্বাস্থ্য ব্যবস্থা চরমভাবে ভেঙে পড়া রোধ করতে পদক্ষেপ নিতেই হবে। ক্রিশ্চিয়ান দুবে আরও বলেন, ‘আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যেই সংকটের মধ্যে রয়েছে এবং পরিস্থিতি ভাল হচ্ছে না। হাসপাতালে ভর্তি এবং নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তির সংখ্যা আবার বেড়ে চলেছে।’ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বার, জিম, সিনেমা থিয়েটার, কনসার্টের স্থান এবং স্পা বন্ধ থাকবে। রেস্তোরাঁগুলিকে তাদের ধারন ক্ষমতার ৫০ শতাংশে কমাতে হবে এবং তাদের সময় সকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সীমাবদ্ধ করতে হবে। পেশাদার খেলাগুলো দর্শক ছাড়াই খেলতে হবে বলেও জানানো হয়। অন্যদিকে অন্টারিও প্রভিন্সিয়াল সরকারের নতুন নির্দেশনা কার্যকর হয়ে গেছে। নতুন নির্দেশনা অনুসারে, ইনডোরে ১০ জনের বেশি লোক সমাগম করা যাবে না। অর্থ্যাৎ বাড়িতে ১০ জনের বেশি লোক নিয়ে কোনো ধরনের পার্টি করা যাবে না। শপিং মল, গ্রোসারি স্টোর, রেস্টুরেন্টে ক্যাপাসিটির অর্ধেক লোককে ঢুকতে দেয়া যাবে। কানাডার ফেডারেল সরকার জরুরি না হলে দেশের বাইরে কোথাও না যেতে নাগরিকদের পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্পষ্ট করে বলেছেন, কোথাও যাওয়ার সময় এটা না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম