ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

ক্যাসিনোকাণ্ড: জিকে শামীমের মায়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২১,  3:51 PM

news image

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ক্যাসিনোকাণ্ডে অভিযুক্ত জিকে শামীমের মা আয়েশা আক্তারের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। এ দিন জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের দেওয়া চার্জশিট আমলে নেন আদালত।

শুনানিকালে জিকে শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে পলাতক থাকায় আয়েশা আক্তারের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আগামী ১৫ ডিসেম্বর গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। উল্লেখ্য, ২০১৯ সালের ২১ অক্টোবর জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন। চলতি বছরের শুরুর দিকে তাদের দুজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম