ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

ক্যালিফোর্নিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার

#

১৮ মার্চ, ২০২৬,  4:48 PM

news image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ১০ দিন পর বগুড়ার সন্তান ইঞ্জিনিয়ার শাহনুর আলম সবুজের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ১৬ মার্চ নর্দার্ন ক্যালিফোর্নিয়ার একটি নদী থেকে তার মরদেহ ভেসে ওঠে। জানা যায়, গত ৭ মার্চ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাক্রামেন্টো সিটির আলামেডা কাউন্টি এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। ওইদিন দুপুরে নির্ধারিত ফিশিং স্পটে তার ব্যবহৃত গাড়ি, দুটি মাছ ধরার ছিপ, জুতা ও মাছ রাখার পাত্র পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। একটি ছিপ ও জাল নিখোঁজ ছিল, যা থেকে ধারণা করা হয় বড় মাছ ধরতে গিয়ে তিনি গভীর পানিতে পড়ে যান। পরিবার ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, সবুজ সাঁতার জানতেন না। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও নৌ-বাহিনী কয়েক দফায় তল্লাশি চালালেও তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে ১৬ মার্চ একই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ২০০৮ সালে অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে যান এবং আলামেডা কাউন্টিতে পরিবারসহ বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৭ বছর বয়সী এক পুত্র রেখে গেছেন। এদিকে তার মৃত্যু সংবাদে বগুড়ায় থাকা মা ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সময় ১৮ মার্চ বিকেল ৪টায় আলামেডা কাউন্টির একটি মুসলিম কবরস্থানে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ইঞ্জিনিয়ার সবুজের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফয়সল তুহিন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা কাজী মাশহুরুল হুদাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম