ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

ক্যালিফোর্নিয়ায় বাড়িতে ঢুকে বন্দুকধারীর গুলি, শিশুসহ নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৩,  10:28 AM

news image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীর করা এলোপাথাড়ি গুলিতে ছয় মাস বয়সী এক শিশু ও তার মাসহ ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে খুঁজছে পুলিশ।  তুলারে কাউন্টি শেরিফ অফিসের শেরিফ মাইক বউরেক্স সাংবাদিকদের বলেন, এটি একটি পরিকল্পিত হামলা, যা গ্যাং ও মাদক সংশ্লিষ্ট সহিংসতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে। গত সপ্তাহে মাদকের অনুসন্ধানে বাড়িটিতে পুলিশ অভিযান পরিচালনা করেছে বলেও এক সংবাদ সম্মেলনে জানান তিনি। কাউন্টি শেরিফ বলেন, গুলির ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনের মরদেহ রাস্তায়, একজনের মরদেহ ঘরের দরজায় পড়ে থাকতে দেখে। আর বাকি তিনজনের মরদেহ ঘরের ভেতরে পড়েছিল। যাদের মধ্যে একজন সে সময় জীবিত ছিল। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। গুলির ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে খোঁজা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে আরও তথ্য আমার কাছে থাকলেও আপাতত তা জানানোর সুযোগ নেই। ভবনের ভেতরে লুকিয়ে থাকায় হামলা থেকে বেঁচে যান দুজন। এ ছাড়া এ ঘটনায় আহত কয়েকজনকে জরুরি চিকিৎসা দেয়া হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর আহতদের মধ্যে একজন মারা যান। সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেসের মাঝামাঝিতে সান জোয়াকিন উপত্যকায় অবস্থিত প্রায় ৭০ হাজার বাসিন্দার শহর তুলারে। দেশটিতে মানুষের চেয়ে বেশি অস্ত্র রয়েছে। প্রতি তিনজনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক অন্তত একটি অস্ত্রের মালিক। প্রায় দুজনের মধ্যে একজন এমন বাড়িতে থাকেন, যেখানে অস্ত্র রয়েছে।-সূত্র: রয়টার্স, নিউইয়র্ক টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম