ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ক্যারি ও ক্যামেরুন গ্রিনের অবিশ্বাস্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ‘অবিশ্বাস্য’ জয়

#

স্পোর্টস ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  10:08 AM

news image

২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির আগুনে বোলিংয়ে ৪৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। সেখান অ্যালেক্স ক্যারি ও ক্যামেরুন গ্রিনের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৫ ওভার বাকি থাকতেই কিউইদের বিপক্ষে ২ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ক্যারি ও গ্রিনের রেকর্ড গড়া জুটিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ষষ্ঠ উইকেটে তারা ১৫৮ রানের জুটি গড়েন। যা অস্ট্রেলিয়ার যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে এই উইকেটে সর্বোচ্চ রানের জুটি।  এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার কেয়ার্নসে ২০০৪ সালের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হলো।

ফেরার ম্যাচ স্বাগতিকরা জয়ে রাঙালেও শুরুতে বেশ ধুকেছিল। শুরুর পাঁচ ব্যাটসম্যানদের মধ্যে কেবল ডেভিড ওয়ার্নার দুই অঙ্কের ঘর স্পর্শ করেন। তার ব্যাট থেকে আসে ২০ রান। এছাড়া বাকিরা ছিলেন নিষ্প্রভ। ফিঞ্চ (৫), স্মিথ (১), লাবুশানে (০) এবং স্টয়নিস (৫) দ্রুত সাজঘরে ফেরেন।  সেখান থেকে দেয়াল হয়ে দাঁড়িয়ে রেকর্ড গড়া ১৫৮ রানের জুটি গড়েন ক্যারি ও গ্রিন। এ সময়ে দুজনই তুলে নেন ফিফটি। সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন ক্যারি। কিন্তু উইকেট রক্ষক ব্যাটসম্যানকে ৮৫ রানে থামিয়ে দেন ফার্গুসন। সেখান থেকে ম্যাক্সওয়েল (২) ও স্টার্ক (১) দ্রুত আউট হলে আবার ম্যাচ জমিয়ে তুলে নিউজিল্যান্ড। কিন্তু অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন গ্রিন। ৮৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৯২ বলে ১০ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। এজন্য পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। নিউজিল্যান্ডের সেরা বোলার ট্রেন্ট বোল্ট। ৪০ রানে ২ মেডেনে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন ফার্গুসন ও হেনরি।  আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম