ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও আক্ষেপে পুড়ছেন ডি জর্জি

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৪,  10:52 AM

news image

মিরপুরে দুই ইনিংসে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি টনি ডি জর্জি। সেই হতাশা চট্টগ্রামে ঝেড়ে ফেললেন তিনি। দারুণ ব্যাটিংয়ে খেলেন দেড়শছোঁয়া ইনিংস। কিন্তু, সুযোগ পেয়েও দুইশ করতে না পারার আক্ষেপ পোড়াচ্ছে দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইনিংসের শুরুতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ডি জর্জি। কিন্তু গ্লাভসে জমাতে পারেননি অভিষিক্ত মাহিদুল ইসলাম। ৬ রানে জীবন পেয়ে বাঁহাতি ওপেনার খেলেন ১৭৭ রানের ইনিংস।

উইকেট পুরোপুরি ব্যাটিং সহায়ক হলেও তীব্র গরমের চ্যালেঞ্জ সামলাতে হয় ডি জর্জিকে। বেশ কয়েকবার পানিশূন্যতায় ভোগেন তিনি, পেশিতেও টান লাগে কয়েকবার। তবু মনোযোগ হারাননি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁয়ে তিনি প্রথম দিন অপরাজিত থাকেন ১৪১ রানে। বুধবার (৩০ অক্টোবর) আরও ৩৬ রান যোগ করে তাইজুল ইসলামের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ডি জর্জি। সব মিলিয়ে সাত ঘণ্টার বেশি সময় ব্যাটিং করে ১২ চারের সঙ্গে ৪টি ছক্কা মারেন বাঁহাতি ওপেনার। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডাবল সেঞ্চুরি করতে না পারার হতাশা প্রকাশ করেন প্রোটিয়া ওপেনার।

তিনি জানান, হ্যাঁ (হতাশা আছে)। দুইশ করার সুযোগ তো অবশ্যই ছিল। প্রতিদিন এমন পরিস্থিতি আসবে না, যেখানে দুইশ করার যথেষ্ট সময় থাকবে। আজকে আমার সামনে সুযোগ ছিল দুইশ বা আরও বেশি রান করার।

ডি জর্জি ছাড়াও চট্টগ্রামে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ট্রিস্টান স্টাবস ও ভিয়ান মুল্ডার। এছাড়া ডেভিড বেডিংহ্যাম ও সেনুরান মুথুসামি খেলেন পঞ্চাশছোঁয়া ইনিংস। দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে। একই উইকেটে ব্যাটিংয়ে নেমে দিনের শেষ দিকের ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। স্বাগতিকদের ওপর চেপে বসা ক্লান্তির সুযোগ নেওয়ার কথা বলেন ডি জর্জি।

তিনি জানান, একাদশে যখন কেজি (কাগিসো রাবাদা) থাকে, তখন যে কোনো কিছুই হতে পারে। তাকে পেয়ে আমরা ভাগ্যবান। (ড্যান) প্যাটারসন নিয়ন্ত্রিত বোলিং করে উইকেট পেয়েছে। আমাদের জন্য বিষয়টা ছিল, বাংলাদেশের ক্লান্তির সুযোগ নেওয়া। আমি যদি ওপেনার হতাম, ওই পরিস্থিতিতে ব্যাটিং করতে খুশি হতাম না। ক্লান্ত শরীর ও মনে যে কোনো কিছু হতে পারে। আমরা সঠিক সময়ে সঠিক অবস্থানে ছিলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম