ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ক্যাম্পে গুলিতে ৩ রোহিঙ্গা হাসপাতালে, গণপিটুনিতে আরসা সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২৩,  3:08 PM

news image

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে ক্যাম্পে আরসা সদস্যদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়েছেন। এ সময় রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী আরসার এক সদস্য নিহত হয়েছেন। রোববার (৭ মে) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ওয়ান ব্লকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ১৩ নম্বর ক্যাম্পের জি-ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫), তার দুই ছেলে জুবায়ের (১৮) ও মোহাম্মদ রফিক (২৫)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোববার ভোরে ওই ক্যাম্পের জি-ওয়ান ব্লকে ২০ থেকে ২৫ জনের সন্ত্রাসী হঠাৎ এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হন। পরে আশপাশের ব্লক থেকে রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। এ সময় এক সন্ত্রাসীকে আটকের পর গণপিটুনি ও দা দিয়ে কোপায় রোহিঙ্গারা। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী সন্ত্রাসীরা আরসার সদস্য বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম