ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত ৩৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৫,  4:47 PM

news image

ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়া বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৩৫ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে নাইজেরিয়া। শনিবার (২৩ আগস্ট) কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ান বিমান বাহিনী (এনএএফ) জানিয়েছে, ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলায় অন্তত ৩৫ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। সেনাদের ওপর হামলার প্রস্তুতি চলছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। এনএএফ-এর মুখপাত্র এহিমেন এজোদামে জানিয়েছেন, শনিবার বর্নো প্রদেশের কুমশে এলাকায় চারটি আলাদা লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়।  নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় সামরিক বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়। এ অঞ্চল প্রায়ই বোকো হারাম ও এর প্রতিদ্বন্দ্বী ভিন্নমতাবলম্বী গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স(আইএসডব্লিউএপি)–এর হামলার শিকার হয়। সাম্প্রতিক সময়ে দু’টি গোষ্ঠীই উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সেনাদের ওপর হামলা বাড়িয়েছে। তারা একাধিক সেনা ঘাঁটি দখল করে সৈন্য হত্যা ও অস্ত্র লুট করেছে। সূত্র : আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম