ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ক্যামেরুনে অপহৃত ১০ শিশু উদ্ধার, আটক ৫০

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ আগস্ট, ২০২৫,  4:47 PM

news image

ক্যামেরুনের উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে গত সপ্তাহে অপহরণ হওয়া ১০ শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে অপহৃতদের একজন মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।  ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে থেকে এএফপি জানায়, কাউসেরি থেকে বাসে করে মারোয়া যাওয়ার পথে সীমান্ত পার করে নাইজেরিয়ায় নিয়ে যাওয়ার পর থেকে শিশুদের জিম্মি রাখা হয়েছিল। তবে এ  ঘটনায় ক্যামেরুন কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) ফার নর্থ প্রদেশের গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, ‘নাইজেরিয়া ও চাঁদের সেনাবাহিনীসহ ক্যামেরুনের সেনাবাহিনী ও জিহাদি-বিরোধী টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে ১০ শিশুকে উদ্ধার করেছে।’ তিনি আরো বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে তাদের মধ্যে একজন প্রাণ হারিয়েছে।’  তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি। অভিযানে ৫০ জনকে আটক করা হয়েছে। অপহরণ কীভাবে ঘটেছে বা এর সঙ্গে জড়িতরা জিহাদি গোষ্ঠী বোকো হারামের সদস্য কি না, সে ব্যাপারে গভর্নর কোনো মন্তব্য করেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম