ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী দেশে ফের কমলো সোনার দাম যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি বিজ্ঞানীদের সন্ধানে প্লাস্টিকখেকো ব্যাকটেরিয়া জাতীয় দল থেকে সরে গেলেন লুকাকু

ক্যামেরুনের রাজধানীতে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর, ২০২২,  10:58 AM

news image

আফ্রিকার দেশ ক্যামেরুনে ভূমিধসে প্রাণ হারালেন কমপক্ষে ১৪ জন। এতে আরও ২৫ জন এখনো নিখোঁজ রয়েছেন। রোববার (২৭ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন আঞ্চলিক গভর্নর। খবর এপির। এক বিবৃতিতে গভর্নর জানান, দামাস এলাকায় ব্যাপক ভূমিধস হচ্ছিলো। যার প্রভাব পড়েছে ইয়া-ওন্দে অঞ্চলেও। স্থানীয় এক ব্যক্তির শেষকৃত্যের জন্য গিরিখাদে জড়ো হয়েছিলেন অনেকে। যা মূল সড়ক থেকে ৬৫ ফুট গভীরে। সেসময়ই ঘটে ভূমিধস। ভারি পাথর আর কাঁদামাটির নীচে চাপা পড়েন বহু মানুষ। এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কর্তৃপক্ষের আশঙ্কা বাড়তে পারে প্রাণহানি। রাতভর চলে তল্লাশি। আলোর স্বল্পতার কারণে ফ্ল্যাশলাইট ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজদের সন্ধানে জড়ো হয়েছেন পরিবারের সদস্যরাও। বার্তা সংস্থা রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বহু লোক পাহাড়ি এলাকায় ২০ মিটার উঁচু একটি মাটির বাঁধের পাশের ফুটবল মাঠে জড়ো হয়েছিল, ওই বাঁধটিই তাদের একাংশের ওপর ধসে পড়ে। ইয়াউন্ডে আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল শহরগুলোর অন্যতম। সারিবদ্ধ পাহাড়ের ঢালুতে অনেকগুলো ধাপের ওপর নগরীটি গড়ে উঠেছে। চলতি বছরজুড়ে ভারি বৃষ্টিতে ইতোমধ্যেই ক্যামেরুনে কয়েকবার ভয়াবহ বন্যা হওয়ায় বহু অবকাঠামো নড়বড়ে হয়ে গেছে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ পরিস্থিতিতেই রোববারের এই শোচনীয় ঘটনাটি ঘটেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম