ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে যুক্তরাজ্য যাচ্ছেন প্রিন্স হ্যারি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ফেব্রুয়ারি, ২০২৪,  10:49 AM

news image

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। তবে রাজা চার্লস কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি। ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে যুক্তরাজ্য যাচ্ছেন প্রিন্স হ্যারি।সোমবার বাকিংহ্যাম প্যালেসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয় নিয়ে বাবা চার্লসের সঙ্গে কথা বলেছেন প্রিন্স হ্যারি। তিনি তাকে দেখতে ক্যালিফোর্নিয়া থেকে যুক্তরাজ্য আসবেন। তবে প্রিন্স হ্যারির যুক্তরাজ্য আসার নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি। সম্প্রতি প্রোস্টেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চার্লস। এরপর সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তবে তিনি প্রোস্টেটের ক্যানসারে আক্রান্ত নন। ঠিক কোন ধরনের ক্যানসারে তিনি আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করা হয়নি। বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজা তৃতীয় চার্লস চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব ধরনের পাবলিক ইভেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন। কারণ সোমবার থেকে তার ক্যান্সার চিকিৎসা শুরু হয়েছে।বাকিংহ্যাম প্যালেস আরও জানিয়েছে, রাজা তৃতীয় চার্লস তার চিকিৎসার ব্যাপারে খুবই ইতিবাচক রয়েছেন। যদিও তিনি পাবলিক ইভেন্টগুলো স্থগিত করেছেন। তার জায়গায় এখন রাজ দায়িত্ব পালন করবেন রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা। এছাড়া তারা আশা প্রকাশ করেছে, খুব দ্রুতই আবার রাজা নিজের স্বাভাবিক দায়িত্বে ফিরতে পারবেন। উল্লেখ্য, গেল বছর আনুষ্ঠানিকভাবে ৭৫ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস সিংহাসনে আরোহণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম