ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কোয়ার্টার ফাইনাল শেষ ভিনিসিয়ুস জুনিয়রের

#

স্পোর্টস ডেস্ক

০৩ জুলাই, ২০২৪,  11:10 AM

news image

তিন ম্যাচে দুই ড্র নিয়ে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করল ব্রাজিল। ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও জয় পায়নি তারা। আজ বুধবার সকালে গ্রুপসেরা কলম্বিয়ার সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। তাতে পয়েন্ট ভাগাভাগি করে কোস্টারিকাকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। এ নিয়ে ৩৪তম বারের মতো শেষ আটে জায়গা করে নিলো সেলেসাওরা।  তবে টানা দুই ম্যাচ হলুদ কার্ড হজম করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র। কোপার নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাই রিয়াল মাদ্রিদের এই তারকাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচ দোরিভাল জুনিয়রকে। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ৮৩ মিনিটে হলুদকার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে শুধু ভিনিই না, কার্ড দেখেছেন এডার মিলিটাও, ভেন্ডেল ও লুকাস পাকেতার মতো তারকারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম