ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা, কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, কমল তেলের দাম গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ লিয়ান্নার স্মরণে ভিন্যু-সুর-সেনে মানববন্ধন, ন্যায়বিচারের দাবিতে সোচ্চার SAF.

কোহলিদের কাছে দেশের চেয়ে আইপিএল বড় : কপিল দেব

#

স্পোর্টস ডেস্ক

০৮ নভেম্বর, ২০২১,  12:53 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়েছে হট ফেবারিট ভারত। আজ সোমবার তারা নামিবিয়ার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলেই বিমানে উঠবে। অন্যের ঘাড়ে ভর করে সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ ছিল কোহলিদের। তবে গতকাল নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপে ভারতের মতো দুর্দান্ত দলের এমন করুণ পরিণতির পেছনে আইপিএলকে বেশি গুরুত্ব দেওয়াকে দায়ী করেছেন ভারতের কিংবদন্তি অল-রাউন্ডার কপিল দেব। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবিপি নিউজকে বলেছেন, 'ভারতকে এখনই ভবিষ্যতের দিকে এখনই তাকাতে হবে। তাদের উচিত হবে দ্রুত পরবর্তী সংস্করণগুলোর জন্য পরিকল্পনা তৈরি করা। এমন নয় যে বিশ্বকাপ শেষ হয়ে গেছে বলেই ভারতের ক্রিকেটও শেষ! তবে এখন থেকেই পরিকল্পনা কষতে হবে। আইপিএল এবং বিশ্বকাপের মধ্যে কিছুটা গ্যাপ থাকলে ভালো হতো। আমাদের দলে অনেক অভিজ্ঞ তারকা আছে। কিন্তু কেউই সেই অভিজ্ঞতার পূর্ণ ব্যবহার করতে পারেনি।' কপিল আইপিএলের বিরোধী নন। তবে তার মতে দেশকে সবার আগে গুরুত্ব দিতে হবে, 'যখন ক্রিকেটাররা দেশের পরিবর্তে আইপিএল খেলাকে বেশি প্রাধান্য দেয়, আমাদের আর বলার কী থাকতে পারে! দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় ক্রিকেটারদের গর্বের বিষয় হওয়া উচিত। তবে আমি তদের আর্থিক বিষয়ে অবহিত নই, তাই এই বিষয়ে বেশি কিছু বলার নেই। তবে আমার মনে হয় দেশকে সবসময় অগ্রাধিকার দেওয়া উচিত। তারপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। কখনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে নিষেধ করব না। কিন্তু বোর্ডকে বিষয়টি নিয়ে সুষ্ঠু পরিকল্পনা করতে হবে। এই টুর্নামেন্টে যেসব ভুল করেছি, সেই ভুলের যেন পুনরাবৃত্তি না হয়।'


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম