ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মামুনুল হকের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা হবিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ফোর্স মোতায়েন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে: তারেক রহমান কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করা হবে: ডা. শফিকুর রহমান রাজনীতি করেন, কিন্তু দয়া করে মিথ্যা বলবেন না আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক দুইপক্ষের সংঘর্ষে গুলিতে স্কুলছাত্র নিহত ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ আটক ২ সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

কোরিয়ান সিনেমায় অভিনেত্রী এনা সাহা

#

বিনোদন ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২২,  3:53 PM

news image

কোরিয়ান সিনেমা বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। অস্কার থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারের পাশাপাশি দর্শকের কাছেও দক্ষিণ কোরিয়ার সিনেমার জনপ্রিয়তা প্রথম সারিতে। সেই কোরিয়ান সিনেমাতেই পা রাখছেন কলকাতার তরুণ অভিনেত্রী এনা সাহা। তার শুরুটা করেছিলেন টিভি সিরিয়াল দিয়ে। এরপর বড় পর্দায় এসে নিজের অবস্থান পোক্ত করেন। শুধু তাই নয়, এই অল্প বয়সে প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন তিনি। এবার এনার পদযাত্রা কোরিয়ার উদ্দেশ্যে। জানা গেছে, এই সিনেমার প্রযোজক জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং।

বিশ্বখ্যাত তারকা জ্যাকি চ্যানকেও দেখা যেতে পারে এতে। যদিও সেটা এখনো চূড়ান্ত হয়নি। এই সিনেমার প্রেক্ষাপট বেশ পুরনো। এতে এনা সাহাকে একজন ভারতীয় রানির ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে থাকবেন কোরিয়ার দুই জনপ্রিয় নায়ক। সিনেমাটির ৬০ শতাংশ শুটিং হবে কোরিয়ায় এবং বাকি ৪০ শতাংশ ভারতে। এনা যেহেতু ভারতীয় রানির চরিত্রে থাকছেন, তাই তার সংলাপের অনেকটা জুড়ে থাকবে হিন্দি। বাকিটা করা হবে ডাবিং। আগামী ফেব্রুয়ারিতেই সিনেমাটির শুটিং শুরু হবে। এদিকে এনা সাহা এখন ব্যস্ত রয়েছেন ‘মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননি’ সিনেমার কাজে। এটি নির্মাণ করছেন শিলাদিত্য মৌলিক। এছাড়া তিনি অভিনয় করছেন পাভেল পরিচালিত ‘ডাক্তার কাকু’ সিনেমায়। যেখানে বাবা-ছেলের ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন। তাদের সঙ্গী হচ্ছেন এনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম