ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

কোরআনে সর্বাধিকবার ব্যবহৃত কয়েকটি শব্দ

#

২৭ এপ্রিল, ২০২৫,  4:51 PM

news image

পবিত্র কোরআনে বহু শব্দের পুনরাবৃত্তি ঘটেছে। সর্বাধিকবার এসেছে এমন ২০টি শব্দের বিবরণ দেওয়া হলো।

১. মিন : অর্থ থেকে। শব্দটি ২৩৬৬ বার ব্যবহৃত হয়েছে।

২. আল্লাহ : মহান স্রষ্টার সত্তাগত নাম। এসেছে ২১৫৩ বার।

৩. ফি : অর্থ ভেতর বা মধ্যে। ব্যবহৃত হয়েছে ১১৮৬ বার।

৪. মা : অর্থ যা (ইতিবাচক), না (নেতিবাচক)। ব্যবহৃত হয়েছে ১০১৩ বার।

৫. আল্লাজিনা : অর্থ যারা। ব্যবহৃত হয়েছে ৮১০ বার।

৬. আলা : অর্থ ওপর। ব্যবহৃত হয়েছে ৬৭০ বার।

৭. লা : অর্থ না। ব্যবহৃত হয়েছে ৬৬৮ বার।

৮. ইল্লা : ব্যতীত বা ছাড়া। ব্যবহৃত হয়েছে ৬৬২ বার।

৯. ওয়া-লা : অর্থ ‘এবং না’। ব্যবহৃত হয়েছে ৬৫৮ বার।

১০. ওয়া-মা : অর্থ ‘এবং না’ (নেতিবাচক) বা ‘এবং যা’ (ইতিবাচক)। ব্যবহৃত হয়েছে ৬৪৬ বার।

১১. ইন্না : অর্থ নিশ্চয়ই। ব্যবহৃত হয়েছে ৬০৯ বার।

১২. আন্না : অর্থ নিশ্চয়ই। ব্যবহৃত হয়েছে ৫৩৯ বার।

১৩. ক্বলা : অর্থ সে বলেছে বা তিনি বলেছেন। ব্যবহৃত হয়েছে ৪১৬ বার।

১৪. ইলা : অর্থ দিকে বা অভিমুখে। ব্যবহৃত হয়েছে ৪০৫ বার।

১৫. মান : অর্থ যে বা কে (প্রশ্নবোধ হলে)। ব্যবহৃত হয়েছে ৩৯৪ বার।

১৬. লাহুম : অর্থ তাদের জন্য। ব্যবহৃত হয়েছে ৩৭৩ বার।

১৭. ইন : অর্থ যদি। ব্যবহৃত হয়েছে ৩৫৭ বার।

১৮. সুম্মা : অর্থ অতঃপর। ব্যবহৃত হয়েছে ৩৩৭ বার।

১৯. লাকুম : অর্থ তোমাদের জন্য। ব্যবহৃত হয়েছে ৩৩৭ বার।

২০. বিহি : অর্থ তার মাধ্যমে। ব্যবহৃত হয়েছে ৩২৭ বার।

তথ্য সূত্র : জর্দান বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত গবেষণাপত্র ‘দিরাসাতুন ইহসাইয়্যাতুন লি-কালিমাতিল কোরআনিল কারিম’ অবলম্বনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম