ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

কোভিড টিকাদানে সারাবিশ্বে বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২২,  8:02 PM

news image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহে সারাদেশে এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে। শনিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, কোভিড টিকাদানে সারাবিশ্বে বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছে। কোভিড নিয়ন্ত্রণের কারণে দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে। আমরা দেশের জনগণকে আরও ভাল রাখতে চাই। সারাদেশের ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রে ৮৫ হাজার কর্মী এই কার্যক্রমে অংশ নেবেন। দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ মানুষকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ মানুষকে ২য় ডোজ এবং দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে। টিকা গ্রহণকারীদের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ স্থানীয় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, ৪ থেকে থেকে ১০ জুন সারাদেশে করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ উদ্‌যাপনের ঘোষণা দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম