ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

কোন নিয়মে ছোলা খেলে দ্রুত ওজন কমে

#

লাইফস্টাইল ডেস্ক

০৬ অক্টোবর, ২০২৪,  5:23 PM

news image

ছোলা খেলে ওজন বাড়া বা কমা নির্ভর করে আপনি কী পরিমাণ এবং কীভাবে ছোলা খাচ্ছেন তার ওপর। ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং কার্বোহাইড্রেট থাকে, যা পুষ্টিকর খাদ্য হিসাবে বিবেচিত। ওজন কমাতে ছোলা খাওয়ার নির্দিষ্ট নিয়ম মেনে চললে ভালো ফলাফল পাওয়া যায়।

ছোলাতে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। তবে পরিমাণ বুঝে ওজন কমানোর জার্নিতে খেতে হবে।

পুষ্টিগুণ-

১. ছোলা উচ্চ প্রোটিন সমৃদ্ধ, যা মাংসপেশির গঠন ও পুনর্গঠনে সাহায্য করে।

২. ছোলায় উচ্চ ফাইবার থাকার কারণে এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং ক্ষুধা কমায়। এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

৩. পরিমিত পরিমাণে ছোলা খেলে ক্যালোরি নিয়ন্ত্রণে থাকে। তবে অতিরিক্ত পরিমাণে খেলে ক্যালোরি বেড়ে যেতে পারে, যা ওজন বাড়াতে পারে।

পরিমাণ ও খাওয়ার নিয়ম দেখে নিন-

ওজন কমাতে ছোলা খুবই উপকারী হতে পারে, তবে সঠিক পরিমাণ মেনে চলা জরুরি। সাধারণত দৈনিক ২৫-৩০ গ্রাম ছোলা খাওয়া ওজন কমানোর জন্য উপযোগী। এই পরিমাণে ছোলা খেলে আপনি প্রোটিন ও ফাইবার পাবেন, যা ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়ক।

১. প্রতিদিন ২৫-৩০ গ্রাম (প্রায় ১/৪ কাপ) শুকনো ছোলা ভিজিয়ে খেতে পারেন। ভিজিয়ে নেয়ার পর ছোলার পরিমাণ দ্বিগুণ বা তিনগুণ হতে পারে।

২. ছোলা রাতে পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালে খালি পেটে খান। এতে ছোলার পুষ্টিগুণ বেশি উপকারে আসবে।

৩. ছোলার সাথে এক চিমটি লবণ, কাঁচা পেঁয়াজ, টমেটো, শসা, লেবুর রস ও মশলা মিশিয়ে সালাদ হিসাবে খেতে পারেন। এতে ক্যালোরি কম থাকে এবং দীর্ঘ সময় পেট ভরা থাকে।

৪. ভাজা বা তেলে রান্না করা ছোলার পরিবর্তে ভেজানো বা সিদ্ধ ছোলা খাওয়া ভালো। এতে অতিরিক্ত ক্যালোরি যোগ হয় না।

৫. ছোলা খাওয়ার পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম ওজন কমাতে সহায়ক।

৬. ছোলা খাওয়ার পর পর্যাপ্ত পানি পান করুন, কারণ ফাইবার হজমে পানি সাহায্য করে।

৭. ছোলা সকালের নাস্তায় বা দুপুরের খাবারে স্ন্যাকস হিসাবে খেতে পারেন। সন্ধ্যায় বা রাতে খাওয়ার পরিমাণ কমিয়ে দিন।

৮. খালি পেটে ছোলা খেলে এটি শরীরের ফ্যাট বার্ন করার প্রক্রিয়া ত্বরান্বিত করে। আপনি চাইলে সকালে খালি পেটে খেতে পারেন।

সতর্কতা-

১. ছোলা খাওয়ার পর যদি গ্যাস বা হজমের সমস্যা হয়, তাহলে পরিমাণ কমান বা ভিন্ন সময়ে খাওয়ার চেষ্টা করুন।

২. অতিরিক্ত পরিমাণে ছোলা খেলে ক্যালোরি গ্রহণ বেশি হতে পারে, যা ওজন বাড়াতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম