ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কোনো দল যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে ক্ষতি নেই: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৩,  10:57 AM

news image

দুই-একটা রাজনৈতিক দল অংশ না নিলে নির্বাচন অবৈধ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৮ অক্টোবর) সকালে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচন কারও অংশ নেওয়া বা না নেওয়ার জন্য থেমে থাকবে না। কোনো দল যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে ক্ষতি নেই। দুই-একটা রাজনৈতিক দল অংশ না নিলে নির্বাচন অবৈধ বা অগ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা রাজনৈতিক দলগুলোর অধিকার। কেউ যদি নিজের অধিকার প্রয়োগ না করে, সেটার জন্য তারাই দায়ী থাকবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজ শেখ রাসেলের জন্মদিন। রাসেলের জন্মদিনে আনন্দের চাইতে তার নৃশংস মৃত্যুর বেদনাটাই মুখ্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১০ বছরের শিশু সন্তান শেখ রাসেলকেও হত্যা করা হয়। পৃথিবীতে অসংখ্য রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কিন্তু ১৫ আগস্টের মতো নৃশংস ও নির্মম হত্যাকাণ্ড আর কোথাও হয়নি। ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তরে খন্দকার মোশতাক এবং জিয়াউর রহমান বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিলেন। আজও জিয়াউর রহমানের দল বিএনপি একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা বহন করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম