ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

কোনো চাপে ইভিএম বাদ দেওয়া হয়নি : সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৩,  1:49 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো চাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বাদ দেওয়া হয়নি। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, অনেক রাজনৈতিক দলের আস্থা না থাকা ও আর্থিক সংকট বিবেচনায় ব্যালটে ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। সিইসি বলেন, ইভিএম বা ব্যালট নির্বাচনে বড় চ্যালেঞ্জ নয়। এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠা। শতভাগ সুষ্ঠু ভোট ব্যালট বা ইভিএমে সম্ভব না। চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। কমিশনের শেষ পর্যন্ত প্রয়াস থাকবে সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। কারণ, সব দল অংশগ্রহণ করলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম