ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

কোনও ক্ষতি ছাড়াই চুল সোজা করা সম্ভব

#

লাইফস্টাইল ডেস্ক

২২ জুন, ২০২৩,  11:31 AM

news image

ইশশ! চুলগুলো যদি টান দিয়ে সোজা করে ফেলা যেত! ঢেউখেলানো, কোঁকড়া চুলের অধিকারীদের মুখে প্রায়ই এমনটা শোনা যায়। তাই চুল পারমানেন্ট স্ট্রেইট করিয়ে নেন অনেকেই। লো, মিডিয়াম, হাই-স্ট্রেইটনারের এমন হিট সেটিং অপশন বেশ পুরনো। আধুনিক স্ট্রেইটনারগুলোয় রয়েছে ডিজিটাল ডিসপ্লে। যার মাধ্যমে স্ট্রেইটনারের তাপ নিয়ন্ত্রণ করা যায় সহজে, বেছে নেওয়া যায় চুল সোজা করার জন্য সেরা হিট সেটিং। এতে চুল কম ক্ষতিগ্রস্ত হয়, বজায় থাকে স্বাভাবিক সৌন্দর্য। তবে সে ক্ষেত্রে জেনে রাখতে হবে চুলের ধরনও। তবে কোনো ক্ষতি ছাড়াই চুল সোজা করা সম্ভব।

 সোজা চুল : একদম সোজা চুলে আয়রনে লোয়ার সেটিং বেছে নিতে হবে চুল। তাপমাত্রা সে ক্ষেত্রে হতে হবে ২৫০ থেকে ৩৭৫ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। সেলসিয়াসে ১২০ থেকে ১৯০ ডিগ্রি অব্দি। সেটাও নির্ভর করবে চুলের ধরনের ওপর। সোজা, পাতলা চুলে কম হিট হলে কাজ সেরে নেওয়া যাবে। কিন্তু চুল ঘন ও মোটা হলে, সেটিং হাই হলে সুবিধা। কোনো কোনো এক্সপার্টের মত আবার ভিন্ন। ৩২০ ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ ১৬০ ডিগ্রি সেলসিয়াসের নিচে স্ট্রেইটনার ব্যবহারে বারণ করেন তারা। কারণ, তাপ যত কম হয়, স্ট্রেইটনার তত বেশি টানতে হয় চুলে। ফলে ক্ষতি বেশি।

ঢেউখেলানো চুল : ঢেউখেলানো চুলের লুক পরিবর্তনে স্ট্রেইটনার ব্যবহার করা যেতেই পারে। এ ধরনের চুলে পারফেক্ট টেম্পারেচার ৩২০ থেকে ৩৭৫ ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াসে যা ১৬০ থেকে ১৯০ ডিগ্রি অব্দি। এ ক্ষেত্রে চুল যদি মোটা হয়, সে ক্ষেত্রে ন্যূনতম ৩৫০ ডিগ্রি ফারেনহাইট বা ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সেটিং ব্যবহার করতে হবে। যাদের চুল ঢেউখেলানো তবে পাতলা, তাদের লাইটওয়েট হিট প্রটেক্ট্যান্ট স্প্রে ব্যবহারের পরামর্শ দেন এক্সপার্টরা। সে ক্ষেত্রে সেরাম হতে পারে বেস্ট অপশন।

কোঁকড়া চুল : এ ধরনের চুল সোজা করার জন্য স্ট্রেইটনারের হিট তুলনামূলকভাবে বেশি প্রয়োজন হয়। এক্সপার্টদের মত ৩২৫ থেকে ৪১০ ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারের ফ্ল্যাট আয়রন এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর। অর্থাৎ ১৬০ থেকে ২১০ ডিগ্রি সেলসিয়াস অব্দি। চুল কোঁকড়া স্ট্রেইট করার জন্য সঠিক তাপমাত্রা বের করার ব্যাপারে একটু কৌশলী হওয়া প্রয়োজন। বেশি গরম স্ট্রেইটনার ব্যবহারে হিট ড্যামেজের ফলে চুলের স্বাভাবিক কার্ল প্যাটার্ন নষ্ট হয়ে যেতে পারে। আবার কম তাপে স্ট্রেইট হবে না। তাই তাপমাত্রা নির্ধারণ নির্ভর করে চুলের টেক্সচার, ঘনত্ব আর কতটা ক্ষতিগ্রস্ত তার ওপর। এ ক্ষেত্রে আগে ব্লো ড্রাই করে নেওয়ার পরামর্শ দেন হেয়ারস্টাইলিস্টরা। এতে করে প্রি-স্ট্রেচড হয়ে যায় চুল। তারপর ফ্ল্যাট আয়রন দিয়ে তুলনামূলকভাবে কম টানলেও স্ট্রেইট হয়ে যায়।

অসম্ভব কোঁকড়া : এ ধরনের চুলে স্বভাবতই স্ট্রেইটনারের সর্বোচ্চ তাপমাত্রার সেটিং প্রয়োজন হয়। ৩৭৫ থেকে ৪৫০ ডিগ্রি ফারেনহাইট অব্দি। সেলসিয়াস স্কেলে যার মাত্রা ১৬০ থেকে ২৩২ ডিগ্রি পর্যন্ত। কিন্তু মাথায় রাখতে হবে হিট ড্যামেজের ব্যাপারটা। তাই স্ট্রেইটনিংয়ের আগে ব্লো ড্রাই মাস্ট। এটি করার সময় ন্যাচারাল বোর ব্রিসল ব্রাশ ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম