ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

কোটি টাকার মাল নিয়ে ট্রলারডুবি

#

নিজস্ব প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২২,  3:45 PM

news image

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় এক কোটি টাকার মুদি মালামাল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বুধবার বেলা ১০টার দিকে সন্ন্যাসী বাজারের কয়েকটি দোকানের মাল নামানোর জন্য নোঙর করার পরেই ট্রলারটি সেখানে ডুবে যায়। ম্যানেজার সান্টু মাঝি বলেন, ট্রলারটি বুধবার ভোররাতে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশে ছেড়ে বেলা ৯টার দিকে সন্ন্যাসী পৌঁছায়। ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় এক কোটি টাকার মুদি দোকানের মালামাল রয়েছে। এসব মুদি পণ্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারের নামানোর কথা ছিল।  ঘটনাস্থল থেকে নিকটস্থ পুলিশ ফাঁড়ির আইসি এসআই অনুপ কুমার বলেন, ৬০ টন ধারণ ক্ষমতার স্টিলবডি এমভি বলেশ্বর ট্রলারটি একদিকে কাত হয়ে ধীরে ধীরে ডুবে যায়। কেউ হতাহত হয়নি। মামালামাল উদ্ধারের কাজ চলছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম