ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

কোটা আন্দোলন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীকে ১৪ দূতাবাসের চিঠি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৪,  11:45 AM

news image

কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন মোকাবিলায় এবং সংঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর ‘মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের’ ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানিয়ে চিঠি দিয়েছে বিশ্বের ১৪টি দেশের দূতাবাস। এতে সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটে নতুন করে প্রাণহানি এড়াতে এবং সব পক্ষকে চলমান সংকটের টেকসই সমাধান খোঁজার তাগিদও দেয়া হয়েছে।গত বুধবার (২৪ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে এ দেয়া চিঠি দেয়া হয়। দূতাবাসগুলো হচ্ছে, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।  চিঠিতে আটক ব্যক্তিদের ক্ষেত্রে যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণের তাগিদ দেয়া হয়। সেই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার সমুন্নত রাখার কথাও বলা হয়। এতে আরও বলা হয়, তারা মনে করে টানা কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় নাগরিকদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব পড়েছে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যোগাযোগব্যবস্থা চরমভাবে ব্যাহত হয়েছে। এ কারণে তাদের অনুরোধ, যত দ্রুত সম্ভব সারা দেশে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি চালু করা হোক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম