ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

কে হচ্ছেন হামাসের নতুন নেতা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৪,  4:56 PM

news image

ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে মাত্র দুই মাসের ব্যবধানে দলের দুই প্রধানকে হারালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা হলেন- ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নতুন করে কে ধরবেন সংগঠনের হাল? গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে হামাসের নতুন প্রধান হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন- গাজার বাইরে অবস্থানরত মধ্যপন্থী মুসা আবু মারজুক। তিনি দলের একজন উপদেষ্টা। মারজুক হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার ঘনিষ্ঠ  ছিলেন। মারজুক ছাড়াও এই তালিকায় রয়েছেন- কাতারে নির্বাসিত খলিল আল-হাইয়া। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সিনওয়ারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খলিল গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় আলোচনার প্রধান আলোচক ছিলেন। এছাড়া নির্বাসিত খালেদ মেশালও দলের প্রধান হতে পারেন। ২০১৭ সালে হানিয়ার স্থলাভিষিক্ত হওয়া পর্যন্ত হামাসপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খালেদ। শীর্ষ পর্যায়ে থাকা এই তিনজনের বাইরেও একজন যোদ্ধার নাম শোনা যাচ্ছে। তিনি হচ্ছেন- ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার। ইয়াহিয়ার মতো ক্যারিশম্যাটিক নেতা না হলেও যোদ্ধা হিসেবে তার ভালো খ্যাতি আছে। সূত্র: সিএনএন, রয়টার্স, টাইমস অব ইসরায়েল, এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম