ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

কে হচ্ছেন বিপিন রাওয়াতের উত্তরসূরি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২১,  12:18 PM

news image

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। মর্মান্তিক এক দুর্ঘটনায় আচমকা প্রাণ হারিয়েছেন ভারতের প্রথম চিফ অফ স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। এই মৃত্যুর ঘটনা সরকারি ভাবে প্রকাশ করতে বেশ কয়েক ঘণ্টা সময় নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আর এরই মাঝে বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিদের বৈঠক বসে ৭ লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনে। লক্ষ্য, যত দ্রুত সম্ভব পরবর্তী সিডিএস-এর নিযুক্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়া।

বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালরা উপস্থিত হন।  একদিকে চীনের আগ্রাসন, অন্যদিকে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের মাঝে সিডিএসের অকাল প্রয়াণ ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক বড় ধাক্কা। এই ঘটনায় অনেকেই মনে করছেন যে ভারতীয় সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেকেই পরবর্তী সিডিএস ঘোষণা করা হতে পারে। জেনারেল বিপিন রাওয়াতের প্রয়াণের পর বর্তমান সবচেয়ে সিনিয়র সামরিক অফিসার হলেন নারাভানে। সরকার যদি সিনিয়রিটির ভিত্তিতেই সিডিএস নিয়োগ করে, সেক্ষেত্রে জেনারেল নারাভানেই পরবর্তী সিডিএস হবেন। বাকি দুই বাহিনীর প্রধানরা জেনারেল নারাভানের থেকে দুই বছর ছোট। এদিকে জেনারেল নারাভানেকে সিডিএস পদে বসানো হলে সেনা প্রধানের পদটি ফাঁকা হয়ে যাবে। সেনায় জেনারেল নারাভানের পর সবচেয়ে সিনিয়র কর্মকর্তারা হলেন উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল সিপি মহান্তি এবং নর্দার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াইকে যোশী। তবে এনডিএ সরকার যে সিনিয়রিটির ভিত্তিতেই সেনা প্রধান বা সিডিএস নিয়োগ করবেন, এর কোনও নিশ্চয়তা নেই। এর আগে জেনারেল রাওয়াতকে যখন সেনা প্রধান করা হয়েছিল, তখন তার থেকে দুই জন সিনিয়র আধিকারিক সেনাবাহিনীতে ছিলেন। সেক্ষেত্রে এবারও সেই পথে যে সরকার হাঁটবে না, তা সঠিক করে বলতে পারছে না কেউ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম