ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

কোভিড টিকার স্বত্ব: ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

#

স্বাস্থ্য ডেস্ক

২৭ আগস্ট, ২০২২,  4:42 PM

news image

করোনার টিকা নিয়ে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনে ফাইজার-বায়োএনটেক কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্না। কোম্পানিটির দাবি, করোনার টিকা তৈরিতে মডার্নার উদ্ভাবিত প্রযুক্তি 'কপি' করেছে ফাইজার-বায়োএনটেক। মহামারির কয়েক বছর আগে মডার্না ওই প্রযুক্তি উদ্ভাবন করেছিল। শুক্রবার আর্থিক ক্ষতিপূরণ দাবি করে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি ডিস্ট্রিক্ট কোর্ট এবং জার্মানির ডুসেলডর্ফের একটি আঞ্চলিক আদালতে মামলা দায়ের করেছে মর্ডানা। খবর রয়টার্সের। মডার্নার প্রধান নির্বাহী স্টেফানি ব্যানসেল বলেন, কভিড-১৯ মহামারি শুরু হওয়ার আগেই এমআরএনএ প্রযুক্তি উদ্ভাবন করেছি আমরা। এই প্রযুক্তিতে আমরা পথিকৃৎ। এটি তৈরিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। কিন্তু অনুমতি ছাড়াই ফাইজার-বায়োএনটেক আমাদের এমআরএনএ প্রযুক্তি কপি করেছে, যা ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে পেটেন্ট করেছে মডার্না।এক দশক আগে ম্যাসাচুসেটসের ক্যামব্রিজভিত্তিক মডার্না মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) টিকা প্রযুক্তি উদ্ভাবন করে, যা করোনার টিকা উদ্ভাবনে অভূতপূর্ব গতি এনে দেয়। এই প্রযুক্তি মূলত মানুষের কোষকে কীভাবে প্রোটিন ইমিউন প্রতিক্রিয়া শুরু করতে পারে, তা শেখায়। করোনার টিকা উদ্ভাবনকারী প্রথম কয়েকটি কোম্পানির মধ্যে ছিল মডার্না ও ফাইজার-বায়োএনটেক। এই বছর কভিড টিকা থেকে মডার্না আয় করেছে ১০ দশমিক ৪ বিলিয়ন ডলার। আর ফাইজারের টিকা থেকে আয় এসেছে ২২ বিলিয়ন ডলার। এদিকে ফাইজার জানিয়েছে, তারা এখনো মামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না এবং এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম