ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

কেরালায় ভূমিধসে নিহত বেড়ে ১৪৩

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই, ২০২৪,  5:50 PM

news image

ভারতের দক্ষিণের রাজ্য কেরালার ওয়েনাডে ভারী বৃষ্টিতে একাধিক ভূমিধসে নিহত বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সোমবার মধ্যরাতের দিকে ভূমিধসের ঘটনাগুলো ঘটে। রাজ্যের বনমন্ত্রী এ কে শশীন্দ্রন রয়টার্সকে জানান, পরিস্থিতি খুবই গুরুতর। সরকার থেকে সব সংস্থাকেই সেখানে উদ্ধারকাজে পাঠানো হয়েছে। মঙ্গলবারও সেখানে দিনভর বৃষ্টি হয়েছে। যে এলাকায় ভূমিধস হয়েছে সেখানে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেও জানান বনমন্ত্রী সম্মেলন। তিনি বলেন, সেনবাহিনী সেখানে একটি অস্থায়ী সেতু নির্মাণের কাজ করছে। ভূমিধসে ১৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিনা জজ। ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সর্বশেষ লোকসভা নির্বাচনে ওয়েনাড আসন থেকে জিতেছিলেন। তবে আসনটি তিনি ছেড়ে দিয়েছেন। ভূমিধসের ঘটনার পর রাহুল গান্ধী বলেছেন, তিনি সব দপ্তরের সঙ্গে সমন্বয়, একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের জন্য কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ত্রাণকাজে কোনো ধরনের সহায়তার দরকার হলে তা জানানোর জন্যও মুখ্যমন্ত্রীকে অনুরোধের কথা বলেছেন রাহুল গান্ধী।  এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রীকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় মৃতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম