ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

কেরানীগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষ, চালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২২,  10:10 AM

news image

ঢাকার কেরানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. শরীফ (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে কলাতিয়া আটিবাজার রোডের রঞ্জিতপুর বাইতুল আকসা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফের বাড়ি ভোলা জেলায়। তিনি দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশার চালক ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার মোহাম্মদপুর থেকে যাত্রী নিয়ে কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে এসেছিলেন শরীফ।

ফেরার পথে রঞ্জিতপুর বাইতুল আল আকসা জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন। প্রত্যক্ষদর্শী মামুন বলেন, আমি বাসায় ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনি। রাস্তায় এসে দেখি একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে পড়ে আছে। নিচে রক্তমাখা চালকের লাশ। অপরদিকে বেপরোয়া ট্রাকটি পালাতে গিয়ে আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয় বাসিন্দারা ট্রাক চালককে পুলিশে সোপর্দ করে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ট্রাক চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম