ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  12:51 PM

news image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে হাসনাবাদ ব্রিজের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম পানতোষ মণ্ডল (৫০)। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী মনিকা মণ্ডল জানান, তিনি একটি অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করতেন। সকালে কারখানায় যাওয়ার সময় হাসনাবাদ ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সকাল ৮টার সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পানতোষ মণ্ডল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্র নগর এলাকার মিঠাই মণ্ডলের সন্তান। তার দুই কন্যা রয়েছে। ঢামেকের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম