ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কেরানীগঞ্জে একই পরিবারের দগ্ধ সবাই মারা গেলেন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২২,  10:45 AM

news image

কেরানীগঞ্জের জিনজিরায় গ্যাসের চুলা থেকে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধের ঘটনায় ইয়াছিনও (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ৬ জনেরই মৃত্যু হলো। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন। তিনি জানান, ইয়াছিনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলো। এর আগে গত মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে কেরানীগঞ্জ জিনজিরা মান্দাইল মন্দিরের সামনের বাসায় এ আগুনের ঘটনা ঘটে।

এতে দগ্ধ হওয়া ৬ জনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি  করা হয়। ঘটনার দিনই দুপুরে ৬০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় মরিয়ম (৪)। শুক্রবার বেলা ৩টার দিকে শাহাদত (২০) ও সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান বেগম (৬০)। সোমবার ভোরে মারা যান ইদুনী ওরফে পান্না বেগম (৫০), সোমবার রাতে মারা যায় সোনিয়া আক্তার (২৪)। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া শাহাদতের বন্ধু নাজমুল হাসান সাকিব ওইদিন জানান, দগ্ধরা দ্বিতীয় তলা বাসার নিচ তলায় থাকতেন। ভোরে আগুন আগুন বলে চিৎকার শুনে এলাকার লোকজন ওই বাসায় ছুটে যান। সেখানে ওই ছয় জনকে তারা দগ্ধ অবস্থায় পান। পরে সবাইকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান। সাকিব জানান, দগ্ধদের কাছ থেকে জানতে পেরেছেন, ভোরে বৃদ্ধা বেগম রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাইতে গেলে পুরো ঘরে আগুন লেগে যায়। সেই আগুনে সবাই দগ্ধ হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম